ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

তাজমহল থেকে বের হচ্ছে একের পর এক বিষাক্ত সাপ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৬, ২৭ আগস্ট ২০২০
তাজমহল থেকে বের হচ্ছে একের পর এক বিষাক্ত সাপ
ছবিঃ সংগৃহীত

ভারতের আগ্রার তাজমহল থেকে একের পর এক বিশাক্ত সাপ বের হচ্ছে। পাঁচ দিনের ব্যবধানে দেখা দিয়েছে এই সাপগুলো। এদিকে তাজমহলে সাপ দেখার পরেই বন কর্মকর্তাকে খবর দেয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ সূত্রে জানা গেছে, এর আগে তাজমহলের পানির জায়গার কাছ থেকে সাপ বেরোনোর পর এবার সাপ পাওয়া যায় তাজমহলের ভিতরে থাকা পুলিশের কিয়স্ক থেকে।

লকডাউনের কারণে তাজমহল দীর্ঘ সময় পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়৷ যার ফলে একের পর এক জন্তু -জানোয়ার সব ধরা পড়ছে৷ যার মধ্যে পাঁচ ফুট লম্বা র‍্যাটেল স্ন্যাক ও একটি বিশালাকৃতি অজগর পাওয়া গিয়েছিল। পরপর দুটি বড় সাপ ধরা পড়ায় জনমনে প্রচণ্ড আতঙ্ক সৃষ্টি হয়েছে৷ দুইটি সাপকেই ধরে নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে দেয়া হয়েছে।  

এ নিয়ে বীরপাল সিং জানান, তারা পোস্টের কাছে আজব আওয়াজ শুনছিলেন৷ কাছে গিয়ে সাপের আকার আয়তন দেখে চমকে ওঠেন৷ পরে খবর পেয়ে বন্যপ্রাণ দফতর ওই সাপটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেন৷ বিষাক্ত কোবরার সঙ্গে এই সাপটির অনেকাংশে মিল রয়েছে।

ডেইলি বাংলাদেশ/জেএইচএফ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!