ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

পর্নো তারকা স্টর্মিকে ৪৪ হাজার ডলার দেয়ার নির্দেশ ট্রাম্পকে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৩০, ২৩ আগস্ট ২০২০
পর্নো তারকা স্টর্মিকে ৪৪ হাজার ডলার দেয়ার নির্দেশ ট্রাম্পকে
ডোনাল্ড ট্রাম্প ও স্টর্মি ড্যানিয়েলস

যুক্তরাষ্ট্রের পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস নামে পরিচিত স্টেফানি ক্লিফোর্ডকে ৪৪ হাজার ডলার দেয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক আদালত।

জানা গেছে, ট্রাম্পের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন ৪১ বছর বয়সী ড্যানিয়েলস। তবে পরে সেই মামলা বাতিল করা হয়। ওই মামলার বিচারের সময় ড্যানিয়েলসের যে খরচ হয়েছে সেটির জন্যই টাকা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে ট্রাম্পকে। এই মামলার খরচ হিসেবে ড্যানিয়েলসকে ৪৪ হাজার ১০০ ডলার দিতে হবে।

গত সোমবার এই নির্দেশ দিয়েছে আদালত। তবে এ বিষয়ে তখন কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এরপর গত শুক্রবার এ বিষয়ে একটি পোস্ট করেছেন ড্যানিয়েলসের আইনজীবী।

ড্যানিয়েলস একজন প্রাপ্তবয়স্ক-চলচ্চিত্র অভিনেত্রী। তিনি জানান,  ২০০৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ছিলো তার। টাকার বিনিময়ে এই সম্পর্কের বিষয়ে চুপ থাকার জন্য ট্রাম্পের সাবেক অ্যাটর্নি মাইকেল কোহেনের সঙ্গে তার একটি চুক্তি হয়েছিলো বলেও জানান তিনি। তবে সম্পর্কের বিষয়টি অস্বীকার করেছেন ট্রাম্প।

সূত্র- সিএনএন

ডেইলি-বাংলাদেশ/এসএমএফ
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!