ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বায়ু দূষণে গড় আয়ু দুই বছর কমেছে, বলছে গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:১৩, ৮ আগস্ট ২০২০
বায়ু দূষণে গড় আয়ু দুই বছর কমেছে, বলছে গবেষণা
প্রতীকী ছবি

সমগ্র বিশ্বজুড়ে মানুষের জন্য বায়ু দূষণ এক বড় হুমকি। যক্ষ্মা, এইডস ও ধূমপানের চেয়েও অনেক ক্ষেত্রে মানুষের আয়ু কমানোতে বেশি প্রভাব ফেলে এই বায়ু দূষণ। বায়ু দূষণের কারণে বিশ্বজুড়ে মানুষের গড় আয়ু প্রায় দুই বছর কমে গিয়েছে। এমনটাই দেখা গেছে শিকাগো বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায়।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট (ইপিআইসি) পরিচালিত এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স’র তথ্য বিশ্লেষণ থেকে মিলেছে এই খবর।

Advertisement

গবেষকরা প্রাথমিকভাবে বৈশ্বিক করোনাভাইরাস মহামারি সম্পর্কিত মৃত্যু ও বায়ু দূষণের মধ্যে পারস্পরিক সম্পর্ক চিহ্নিত করেছেন।

বিশ্লেষণে আরো বলা হয়েছে, কোভিড-১৯ এর আগেও বায়ু দূষণ মানব স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় ঝুঁকি ছিল। শক্তিশালী ও টেকসই পদক্ষেপ গ্রহণ করা না হলে করোনা পরিস্থিতির পরেও এ ঝুঁকি থেকে যাবে।

তবে এ দূষণ দক্ষিণ-পূর্ব এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের সবচেয়ে দূষিত দেশগুলোর মধ্যে অন্যতম দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশ। দুই দশক আগের চেয়ে দূষণের মাত্রা ৪৪ শতাংশ বেড়ে যাওয়ায় এসব দেশে বসবাসরত মানুষের গড় আয়ু পাঁচ বছর কমেছে।

ডেইলি বাংলাদেশ/জেএইচএফ

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!