[ আন্তর্জাতিক ]
মালিতে সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত
ছবি: সংগৃহীত
মালির দক্ষিণাঞ্চলে একটি ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় ২২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২১ জন। মঙ্গলবার দেশটির পরিবহণ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
সংবাদ মাধ্যম আল-জাজিরা জানায়, পশ্চিম আফ্রিকার এ দেশটির উত্তরাঞ্চলীয় বানকৌমানায় গিনি সীমান্তের কাছের কানগাবা শহর অভিমুখী প্রধান মহাসড়কে স্থানীয় সময় সকাল ৯ টার দিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১৯ জন নিহত এবং ২১ জন আহত হয়। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের রাজধানী বামাকোর একটি হাসপাতালে নেয়া হয়েছে।
.png)
দেশটির মন্ত্রণালয় জানায়, গাড়ির গতি বেশি থাকায় এবং সড়ক আইন অমান্য করায় এ দুর্ঘটনা ঘটে।
উল্লেখ্য, দুর্বল সড়ক ব্যবস্থাপনার কারণে মালিতে প্রায়শই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। গত ২০ মে মালির দক্ষিণাঞ্চলে বাস ও লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষে ২০ জন প্রাণ হারায়।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!