ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ট্রাম্পের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে রয়েছেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫৭, ২৮ জুলাই ২০২০
ট্রাম্পের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে রয়েছেন বাইডেন
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন জনপ্রিয়তার দিক দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে রয়েছেন।

মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস নিউজের জরিপ ফলাফলে দেখা গেছে, রেজিস্টার্ড ভোটারদের শতকরা ৫১ ভাগ ভোট দেবেন বাইডেনকে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন শতকরা ৪১ ভাগ ভোটার। আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

২ হাজার ৮ জন বয়স্ক লোকের ওপর সিবিএস টেলিভিশন চ্যানেলের এই জরিপ পরিচালনা করা হয়েছে। নির্বাচনের ১০০ দিন বাকি থাকতে সিবিএস নিউজ/ইউ গভের এ জরিপ ফলাফল প্রকাশ করা হলো।

Advertisement

মহামারি করোনাভাইরাসের মোকাবিলার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের মারাত্মক ব্যর্থতা এবং যুক্তরাষ্ট্রজুড়ে বর্ণবৈষম্য ও পুলিশি বর্বরতা নিয়ে যখন জনগণের মধ্যে প্রচণ্ড ক্ষোভ বিরাজ করছে তখন দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় মারা গেছে এক লাখ ৫০ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছে ৪৪ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ/এসএমএফ
লিংক সফলভাবে কপি হয়েছে!