[ আন্তর্জাতিক ]
অক্সফোর্ড থেকে স্নাতক শেষ করলেন মালালা
ছবি- সংগৃহীত
শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানের মালালা ইউসুফজাই যুক্তরাজ্যের বিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন। শুক্রবার এক টুইট বার্তায় নিজেই এ কথা জানিয়েছেন।
২২ বছর বয়সী মালালা টুইটার পোস্টে লেখেন, আমি জানি না সামনে কী হবে। আপাতত নেটফ্লিক্স, বই পড়া এবং ঘুম নিয়েই আছি।
টুইটারে দুটি ছবি পোস্ট করেন মালালা। তাকে প্রথম ছবিতে কেক মাখিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং অন্যটিতে পরিবারের সঙ্গে কেক কাটার দৃশ্য।
.png)
পাকিস্তানে নারী শিক্ষার পক্ষে কথা বলায় তালেবান তার ওপর হামলা চালায়। উগ্রবাদীদের অধীনে জীবন কেমন- এমন একটি ডায়রি লেখায় তালেবানরা তার ওপর ক্ষিপ্ত হয়। হামলায় তালেবান সন্ত্রাসীদের গুলিতে মারাত্মক আহত হন মালালা। হামলায় তার মাথা, গলা এবং কাঁধে গুলি লাগলেও প্রাণে বেঁচে যান।
পরে সুস্থ হয়ে সপরিবারে ইংল্যান্ডে পাড়ি জমান মালালা। সেখানে পড়াশোনার পাশাপাশি নারী শিক্ষার পক্ষে কাজ করতে থাকেন। তার কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৪ সালে সবচেয়ে কম বয়সে (১৭) তাকে নোবেল পুরস্কার দেয়া হয়।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!