ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

খোলা জায়গায় মলত্যাগ করায় ২ শিশুকে পিটিয়ে হত্যা! 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:১২, ২৬ সেপ্টেম্বর ২০১৯
খোলা জায়গায় মলত্যাগ করায় ২ শিশুকে পিটিয়ে হত্যা! 

পুলিশ বলছে, প্রকাশ্যে মলত্যাগ করার কারণে দুই শিশুকে হত্যা করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, ভারতের  কেন্দ্রীয় রাজ্য মধ্যপ্রদেশের একটি গ্রামে সড়কের পাশে বসে দুটো দলিত শিশু বুধবার যখন মলত্যাগ করছিল তখন তাদের ওপর হামলা চালানো হয়। নিহত ওই দুই শিশুর একজনের নাম রশ্নি এবং আরেকজন অবিনাশ। নিহত ওই দুই শিশুর পরিবার জানিয়েছে যে তাদের বাড়িতে কোন টয়লেট নেই।

ভারতে লাখ লাখ মানুষ খোলা জায়গায় মলত্যাগ করে থাকে। এর ফলে প্রায়শই ঝুঁকির মুখে পড়ে নারী ও শিশুর জীবন। ভারতের দলিত সম্প্রদায় হিন্দু ধর্মানুসারে নিম্ন বর্ণের একটি গোষ্ঠী। তাদের সুরক্ষার জন্যে বহু আইন করার পরেও তারা এখনো নানা ধরণের বৈষম্যের শিকার হচ্ছেন।

পুলিশ কর্মকর্তা রাজেশ চান্ডেল বলেছেন, দুই শিশুকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। যে দু'জনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বুধবার সকালে এই ঘটনার পরপরই পুলিশ রামেশ্বর যাদব এবং হাকিম যাদব নামের উচ্চ বর্ণের দুই ব্যক্তিকে গ্রেফতার করে। নিহত শিশু রশ্নি ও অভিনাষ একে অপরের আত্মীয়।  

ডেইলি বাংলাদেশ/এমএইচ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!