ব্যর্থ হয়ে গৃহবধূর গোপনাঙ্গে অ্যাসিড ছুড়ল যুবক!
গৃহবধূকে কুপ্রস্তাব দিয়েছিল এক যুবক। এতে সম্মতি জানায়নি ওই গৃহবধূ। আর তাতে রাজি না হওয়ায় গৃহবধূর গোপনাঙ্গে অ্যাসিড ছুড়ে ঝলসে দিল ওই যুবক।
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার হাবড়ার মহিষা দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছিল। রোববার গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা করেছে ওই যুবক।
জানা গেছে, ত্রিশ বছরের প্রতিবেশী যুবক রামু দাস ওই গৃহবধূকে দীর্ঘদিন ধরেই নানাভাবে বিরক্ত করত। অভিযোগ রয়েছে, রামু ওই গৃহবধূকে একাধিকবার কুপ্রস্তাব দিয়েছে। তবে তাতে রাজি না হওয়ায় রামু আক্রমণাত্মক হয়ে ওঠে।
গৃহবধূর পরিবারের দাবি, বছর দুয়েক আগেও কুপ্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে ওই গৃহবধূর গোপনাঙ্গে অ্যাসিড ছুড়েছিল রামু। সে সময় থানায় অভিযোগ করা হয়েছিল। পরে তার জেল হয়। সম্প্রতি রামু ছাড়া পেয়েছে। এরপর থেকে ফের ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকে।
রোববার সন্ধ্যায় ওই গৃহবধূকে বাড়ির সামনে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করা হয়। কিন্তু গৃহবধূর স্বামী দেখে ফেলায় রামুকে পিছন থেকে জড়িয়ে ধরে। এরপর প্রতিবেশীরা ছুটে এলে রামুকে হাতেনাতে ধরে ফেলে।
পুলিশ জানিয়েছে, রামুকে গ্রেফতার করে তার অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুরনো শত্রুতার বদলা নিতেই এ হামলা চালানো হয়েছে বলেই ধরাণা করা হচ্ছে।
ডেইলি বাংলাদেশ/জেডআর