ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ইয়েমেন যুদ্ধ বন্ধে পবিত্র কোরআনের উদ্ধৃতি দিলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:২৪, ১৭ সেপ্টেম্বর ২০১৯
ইয়েমেন যুদ্ধ বন্ধে পবিত্র কোরআনের উদ্ধৃতি দিলেন পুতিন
ছবি: সংগৃহীত

ইয়েমেনে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে পবিত্র কোরআন থেকে উদ্ধৃতি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তুরস্ক সফরে গিয়ে এক বিবৃতিতে সুরা আল-ইমরান থেকে তিনি উদ্ধৃতি দেন। 

রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, সোমবার আঙ্কারায় এক প্রেস ব্রিফিংয়ে ইয়েমেনে যুদ্ধ থেকে সরে আসতে সৌদি নেতৃত্বাধীন মুসলিম দেশগুলোসহ সব পক্ষের প্রতি আহ্বান জানান পুতিন। এ সময় তার পাশে ছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান এবং ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি।

পুতিন কোরআন থেকে সুরা আল ইমরানের একটি আয়াত উল্লেখ করেন। সুরাটির ১০৩ নম্বর আয়াতটিতে বলা হয়েছে, ‘আল্লাহ তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন সে কথা স্মরণ রেখো। তোমরা ছিলে পরস্পরের শক্র। তিনি তোমাদের হৃদয়গুলো জুড়ে দিয়েছেন। ফলে তাঁর অনুগ্রহ ও মেহেরবানিতে তোমরা ভাই ভাই হয়ে গেছ।’

কোরআনে আরো একটি শিক্ষার কথা পুতিন এ সময় উল্লেখ করেন। যাতে বলা হয়েছে, আত্মরক্ষার জন্য যুদ্ধ করা যায়।

এরপর পুতিন বলেন, আত্মরক্ষার জন্য সৌদি আরবেরও উচিত রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনা, যেভাবে ইরান এবং তুরস্ক কিনেছে। 

এ দিন তিন রাষ্ট্রনেতার মধ্যে সিরিয়া পরিস্থিতি, ইয়েমেন যুদ্ধ এবং সৌদি আরবে তেলক্ষেত্রে হামলার পরবর্তী অবস্থা নিয়ে আলোচনা হয়।

ডেইলি বাংলাদেশ/এমকে

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!