দুপাশে জঙ্গল। মধ্যখানে রাস্তা। সেই রাস্তার এক পাশে বসেছিল দুই সিংহ। দেখে মনে হবে, তারা যেন বিশ্রাম নিচ্ছিল। সেই সময়ই ওই রাস্তা ধরে আসতে দেখা যায় দুই গণ্ডারকে। রাস্তায় গণ্ডারকে দেখা মাত্রই উঠে দাঁড়াল দুটি সিংহ। তার পরে রাস্তার পাশে সরে দাঁড়াল। যেন গণ্ডারের জন্যই পথ ছেড়ে দিল সিংহরা।
এমনই একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সমাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি ডেইলি বাংলাদেশ। ভিডিওটি কোন এলাকার, তা জানা যায়নি।
.png)
Нам, царям, за вредность молоко надо давать! 🦁
— Этна (@EtoEtna) April 3, 2023
🎥 @digitaltourism_worldwide pic.twitter.com/QR5Ax7255B
ভিডিওটি প্রকাশ্যে আসতেই সিংহের কাণ্ড দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। কেউ কেউ বলেছেন যে, গণ্ডারদের সঙ্গে কোনো অশান্তি হোক, সেটা চায়নি সিংহরা। তাই তারা রাস্তা থেকে সরে দাঁড়িয়েছে।