ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ মজার খবর ]

তোতা পাখি খুঁজে দিলে পুরস্কার ৫৮ হাজার

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৭:২৪, ২০ জুলাই ২০২২
তোতা পাখি খুঁজে দিলে পুরস্কার ৫৮ হাজার
ফাইল ছবি

তোতা পাখি খুঁজে দিলে পুরস্কার হিসেবে মিলবে ভারতীয় ৫০ হাজার রুপি যা বাংলাদেশি টাকায় ৫৮ হাজার ৮৩৩ টাকা। পোষা তোতা পাখি নিখোঁজ হতেই ঘোষণা এক পরিবারের। বেঙ্গালুরুর ঐ পরিবারে দুইটি আফ্রিকান তোতা রয়েছে। তার মধ্যে হারিয়ে যাওয়া পাখিটির নাম রুস্তম। তার খোঁজেই পোস্টার ছাপিয়ে পাড়ায়, রাস্তায় টাঙিয়েছেন-পাখির মালিক।

বাড়ি থেকে আচমকা তোতা উধাও হয়ে যাওয়ায় দিশাহারা এই পরিবার। ঘটনাটি কর্নাটকের টুমাকুরুর।
গত ১৬ জুলাই থেকে রুস্তম নিখোঁজ হয়। তোতার মালিক পল্লবী বলেছেন, ‘রুস্তম আমাদের পরিবারের এক সদস্য। কারও বাড়ির ছাদে বা ব্যালকনিতে যদি রুস্তমকে দেখতে পান, দয়া করে আমাদের জানাবেন। রুস্তমকে খুঁজে দিতে পারলে সেই ব্যক্তিকে ৫০ হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হবে।

পরিবারের আর এক সদস্য অর্জুন জানিয়েছেন, গত আড়াই বছর ধরে রুস্তম তাদের সঙ্গে আছে। প্রতি বছর ওর জন্মদিনও পালন করা হয়। তাই রুস্তমকে হারিয়ে দিশাহারা অবস্থা পল্লবী-অর্জুনদের।

সূত্র : আনন্দবাজার
 

ডেইলি-বাংলাদেশ/এস
লিংক সফলভাবে কপি হয়েছে!