ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ মজার খবর ]

লেটুস-চিজ-পেঁয়াজের পুর ভরা স্যান্ডউইচ জুতা, দাম শুনলে চমকে যাবেন

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৭, ৩০ জানুয়ারি ২০২২
লেটুস-চিজ-পেঁয়াজের পুর ভরা স্যান্ডউইচ জুতা, দাম শুনলে চমকে যাবেন
স্যান্ডউইচ জুতা। ছবি: সংগৃহীত

স্যান্ডউইচের মতো দেখতে জুতো! হ্য়াঁ, দেখলে সত্যিই অবাক হবেন আপনি। ঠিক যেমন দুই পাউরুটির মাঝে থাকে নানা সবজি,সালামি। জুতা জোড়ার রূপ একেবারেই সেরকম। তবে দেখতে যতই অদ্ভুত হোক না কেন, এর জনপ্রিয়তা কিন্তু আকাশ ছোঁয়া।

স্যান্ডউইচের রূপে তৈরি এই জুতোটির নাম ডেলি স্যান্ডউইচ প্লাটফর্ম স্নিকারস। এক্ষেত্রে ভেগান লেদার দিয়ে তৈরি করা হয়েছে জুতাটি। রয়েছে স্যান্ডউইচের রুটির জায়গা থেকে থ্রিডি কায়দায় তৈরি লেটুস, চিজের মতো ফিলিং। ভাবছেন এই বাহারি জুতা কোথায় পাবেন? আপনার আশপাশের কোনো দোকানে এই জুতাটা পাওয়া যাবে না। এই জুতাটি মিলবে ডলস কিল ওয়েবসাইটে। জুতাটির দাম ভারতীয় মূল্যে আট হাজার ৫০০ টাকা। যা বাংলাদেশি টাকায় প্রায় ১০ হাজার টাকা।

ফ্যাশনের দুনিয়ায় নজর কাড়তেই নতুন ধরনের পোশাক, নতুন ধরনের জুতা অনেক সময় চোখে পড়ে। কখনো পশু, পাখির মুখের আদলে জুতা জোড়া, কখনো জনপ্রিয় কার্টুন চরিত্র। কখনো আবার নানারকমের প্রিন্টের জুতা। তবে স্যান্ডউইচ জুতা কিন্তু এই সবকে পিছনে ফেলে দিয়েছে। একসময় তো ‘গুচি’ ব্যান্ডের ‘ক্যাটস আই’ জুতা হইচই ফেলে দিয়েছিল পুরো ফ্যাশন দুনিয়ায়। জুতার মধ্য়ে বিড়ালের মুখের ছাপ থাকায়  আপত্তি তুলেছিলেন পশুপ্রেমীরা।

এরই মধ্যে, সোশ্যাল মিডিয়ায় এই জুতা জোড়া দেখে নেটিজেনরা হইচই শুরু করে দিয়েছেন। নেটিজেনের একাংশ যেমন স্যান্ডউইচ জুতার প্রশংসায় পঞ্চমুখ। 

সূত্র: দ্য মিরর 

ডেইলি-বাংলাদেশ/এসএ
লিংক সফলভাবে কপি হয়েছে!