ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ মজার খবর ]

আইসক্রিমের মধ্যে অ্যালকোহল, মাতাল না হওয়ার গ্যারান্টি

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৪, ২ অক্টোবর ২০২১
আইসক্রিমের মধ্যে অ্যালকোহল, মাতাল না হওয়ার গ্যারান্টি
আইসক্রিমের মধ্যে অ্যালকোহল, মাতাল না হওয়ার গ্যারান্টি। ছবি সংগৃহীত

গরমকে হার মানাতে পারে মজার মজার আইসক্রিম ও কুলফি। তবে আপনি যদি বাইরে তৈরি আইসক্রিম খেতে চান তাহলে অবশ্যই চলে যান লন্ডনে। যেখানে পুরো অক্টোবর মাস জুড়ে চলবে আইসক্রিম সপ্তাহ।

সাধারণ আইসক্রিমের পাশাপাশি পাওয়া যাবে অ্যালকোহল আইসক্রিম। আইসক্রিম নির্মাতা হ্যাগেন ড্যাজ দুটি নতুন স্বাদের আইসক্রিম তৈরি করেছেন। মূলত প্রাপ্ত বয়স্কদের কথা ভেবে এই আইসক্রিম তৈরি করা হয়েছে, যা পুরো অক্টোবর জুড়ে পাওয়া যাবে।

হ্যাগেন ড্যাজরাম সল্টটেড ক্যারামেল ও বিস্কুট এবং আইরিশ হুইস্কি ও চকলেট ওয়াফেল এই দুটি ফ্লেভার পাওয়া যাবে এখানে। রাম ও হুইস্কি স্বাদযুক্ত আইসক্রিমের প্রতিটি বক্সে ০.৫ শতাংশেরও কম অ্যালকোহল থাকে, যা আপনাকে নিশ্চিত করে যে এই আইসক্রিম খাওয়ার পর আপনি মাতাল হবেন না। প্রতিটি আইসক্রিম বক্সের দাম ৫০০ টাকা।

১৯৬০ সালে রোজ এবং রুবেন ম্যাটাস আমেরিকান আইসক্রিম ব্র্যান্ড হ্যাগেন ড্যাজ প্রতিষ্ঠা করেছিলেন। এখানে প্রাথমিকভাবে চকলেট, কফি স্বাদের আইসক্রিম পাওয়া যেত। এখন হ্যাগেন ড্যাজ বিশ্বের নামী ব্র্যান্ডে পরিণত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!