[ মজার খবর ]
বরপক্ষকে মাছের মাথা না দেয়ায় চেয়ার-টেবিল ছোড়াছুড়ি!
বরপক্ষকে মাছের মাথা না দেয়ায় চেয়ার-টেবিল ছোড়াছুড়ি। ছবি সংগৃহীত
বিয়ে হলো একটি সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি। যার মাধ্যমে দুটি মানুষ ও পরিবারকে এক সুতোয় বাঁধে। আর এই এক সুতোয় বাঁধার আগেই ভেঙে যায় কারো কারো বিয়ে। তাও আবার সামান্য কারণে। খাবারে মাছের মাথা না পাওয়ায়। শুনতে অবাক লাগলেও কথাটা সত্যি। তেমনটাই হয়েছে ভারতের বিহারের গোপালগঞ্জে।
সেখানে খাবারে মাছের মাথা না পাওয়ায় ক্ষিপ্ত বরপক্ষ। এই নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি গড়ায় প্যান্ডেলে ভাঙচুর। শুধু ভাঙচুরই নয়, জখমও হয় অনেকে। চাঞ্চল্যকর এ ঘটনায় তদন্তের জন্য মাঠে পুলিশ নেমেছে। পুলিশ তাদের শান্ত করে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করছে। সেখান থেকে জানা যায় অনুষ্ঠানে মাছের মাথা না দেয়ায় এ ঘটনার সূত্রপাত।
জানা যায়, বিহারের গোপালগঞ্জের ভোরে থানাতে এক বাড়ি বিয়ের অনুষ্ঠান শুরু হয়। সেখানে বরযাত্রীরা আসলে তাদের খাবারে মাছ পরিবেশন করা শুরু হয়। তবে অতিথিরা মাছের মাথা চান। মাছের মাথা না থাকায় তা দেয়া হয়নি। এতেই অসন্তুষ্ট হয় অতিথি। আর তারপরই শুরু হয় চেয়ার-টেবিল ছোড়াছুড়ি। কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে জখম ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়। প্রতিবেশীদের সহায়তায় দুই পক্ষের লোকজনদের পৃথক পৃথক হাসপাতালে ভর্তি করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এসএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!