ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

পুরনো আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২১:৫৮, ১২ জুন ২০২৪
পুরনো আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
ফাইল ফটো

পুরনো মডেলের আইফোন ব্যবহারকারীদের দুঃসংবাদ দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। নতুন অপারেটিং সিস্টেম আইওএস-১৮ ব্যবহার করতে পারবেন না তারা

১০ জুন যুক্তরাষ্ট্রে নিজেদের বার্ষিক ডেভেলপার সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আইওএস-১৮ অপারেটিং সিস্টেম আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। তবে এই অপারেটিং সিস্টেমটি পুরনো মডেলের ফোনে ব্যবহার করা যাবে না।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন অপারেটিং সিস্টেমটি আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স, আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্রো ম্যাক্স, আইফোন ১৩, আইফোন ১৩ মিনি, আইফোন ১৩ প্রো, আইফোন ১৩ প্রো ম্যাক্স, আইফোন ১২, আইফোন ১২ মিনি, আইফোন ১২ প্রো, আইফোন ১২ প্রো ম্যাক্স, আইফোন ১১, আইফোন ১১ প্রো, আইফোন ১১ প্রো ম্যাক্স, আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স, আইফোন এক্স আর এবং আইফোন এসই-তে (দ্বিতীয় প্রজন্ম থেকে পরবর্তী সংস্করণ) ব্যবহার করা যাবে।

Advertisement

এর আগের কোনো মডেলের আইফোনে আইওএস-১৮ অপারেটিং সিস্টেম ব্যবহার করা যাবে না।

অ্যাপল জানিয়েছে, আইওএস-১৮ অপারেটিং সিস্টেমে ই-মেইল অ্যাপে ফিল্টার-সুবিধাসহ স্যাটেলাইটের মাধ্যমে আইমেসেজ ও এসএমএস পাঠানো যাবে। এছাড়া এআই-ভিত্তিক অ্যাপল ইন্টেলিজেন্স-সুবিধা ও অ্যাপ লক করে রাখারও সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

সূত্র: জিএসএম অ্যারেনা

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!