অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আবহাওয়ার সতর্কতা পেতে
>> আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে গুগলে যান।
>> এরপর উপরের কোণে তিনটি বিন্দুতে ক্লিক করুন।
>> এখন এখানে সেটিং অপশনে ক্লিক করুন।
>> নিচের দিকে স্ক্রোল করে ওয়েদার অপশন পাবেন, সেটিতে ক্লিক করুন।
>> এরপর ওয়েদার অন করুন এবং নোটিফিকেশন চালু করে দিন। এখন আপনার ফোনে আপনাআপনি ওয়েদার আপডেট আসতে থাকবে।
আইফোনে আবহাওয়ার সতর্কতা পেতে
>> আপনি যদি আইফোন ব্যবহার করেন, তাহলে প্রথমে ফোনের সেটিংসে যান।
>> এরপর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করুন।
>> এখন লোকেশন সার্ভিস সিলেক্ট করে ওয়েদার অপশনে ক্লিক করুন।
>> ওয়েদারে গিয়ে এডিট সিটি অপশনে ক্লিক করুন।
>> এখন মোর অপশনে যান এবং নোটিফিকেশন চালু করে দিন।
.png)