মুম্বাইয়ের ফুটপাতে প্রবল বৃষ্টিতে ‘জব উই মেট’ ছবির ‘তুম সে হি’ গানে রোম্যান্টিক নাচ এক জুটির। সোশ্যাল মিডিয়া তুমুল ভাইরাল হয়েছে তাদের নাচের ভিডিও। শাহিদ কাপুর এবং করিনা কাপুর অভিনীত গানটি লিখেছেন ইরশাদ কামিল। গেয়েছেন মোহিত চৌহান এবং সুর দিয়েছেন প্রীতম।
ভিডিওটি শেয়ার করে এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘এটাই চাই আর কিছু না। নজর যেন না লাগে’।
.png)
ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক জুটি প্রবল বৃষ্টির মধ্যে ফুটপাতে নাচছেন। দুজনেরই মুখে চওড়া হাসি। এক অপরের সঙ্গে খুব সুন্দরভাবে পায়ের তালে তাল মেলাচ্ছেন। হলুদ, সাদা ট্যাক্সি পিছন থেকে পাস করছে।
দেখুন সেই ভিডিয়ো-
This Or Nothing 😭😭❤️
— Anu. (@theLostFirsbee) July 7, 2023
Najar na lge 🧿 pic.twitter.com/OkG6S5dEjG
তিন দিন আগে ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করা হয়। শেয়ার করার পর থেকে, এটিতে ২.২ লাখের বেশি ভিউ এবং ক্রমশও সংখ্যা বাড়ছে৷
ভিডিও দেখে এক নেটিজেনের মন্তব্য, ‘এখনো এই ধরনের ভালোবাসা আছে?’ অপর একজন লিখেছেন, ‘ওদের মতো আমিও করতে চাই’। কেউ লিখেছেন, ‘বৃষ্টিতে নাচ। যাই হোক গানটি এর আগে কেউ শুনেছ?’ কারো মন্তব্য, ‘ওমজি, খুব সুন্দর’। ভিডিও দেখে কি আপনার ঠোঁটেও হাসি এসেছে?
সূত্র: হিন্দুস্তান টাইমস