[ তথ্য প্রযুক্তি ]
ইলন মাস্কের টেবিলে যা যা থাকে
ছবি: অন্তর্জাল
বিছানার পাশের টেবিলে আপনি হয়তো একটি ফুলদানি রাখেন বা এক গ্লাস পানি, ফোন কিংবা একটি ম্যাগাজিন। ধরা যাক, টেবিলটি টুইটারের নতুন কর্ণধার ইলন মাস্কের। তাহলে ঐ টেবিলে কী কী থাকতে পারে?
ধারণা করুন। গত সোমবার তার বিছানার পাশে রাখা একটি টেবিল-সহ কিছু জিনিসপত্রের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর, তা দেখে প্রায় সবাই অবাক। ছবির বিবরণে তিনি লিখেছিলেন, ‘আমার বিছানার পাশের টেবিল।’
সাধারণত বেডসাইড টেবিলে যা যা থাকে তার কোনোটাই ছিল না ছবিতে। সেখানে দেখা যাচ্ছে, ঠান্ডা পানীয়ের ক্যান, একটি পানির বোতল। আর ছিল দুইটি বন্দুক। খোলা বাক্সে রাখা সেই বন্দুকগুলি সবাইকে অবাক করে দিয়েছে।
প্রশ্ন হচ্ছে, ‘বন্দুকটি কী আসল?’ তিনি শোয়ার ঘরে বন্দুক নিয়ে কী করছেন? এটি খেলনা বন্দুকও হতে পারে।
এ রকম আরো অনেক প্রশ্ন এবং মন্তব্য ছিল ছবির নিচে। এখানেই শেষ নয়, মাস্ক নিজেই তারই ছবির নিচে লিখেছেন ‘গ্রিটিংস, অ্যায়াম মাস্কেট, ইলন মাস্কেট।’ এখানে তিনি সম্ভবত ‘মাস্কেট’ বলতে ষোলোশো শতাব্দীর এক ধরনের বন্দুক বুঝিয়েছেন। মাস্কেটের মতোই একটি বন্দুক তার টেবিলেও দেখা যাচ্ছে। ছবিটি মুহূর্তে ভাইরাল হয় যায়। এখন পর্যন্ত ৮৭ লাখ মানুষ পোস্টটি পছন্দ করেছেন।
সূত্র: আনন্দবাজার
ডেইলি-বাংলাদেশ/এস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!