ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ তথ্য প্রযুক্তি ]

বহু প্রতীক্ষার পর আসছে ওয়ানপ্লাস ১০টি ফাইভ-জি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:২২, ৫ আগস্ট ২০২২
বহু প্রতীক্ষার পর আসছে ওয়ানপ্লাস ১০টি ফাইভ-জি
ছবি: সংগৃহীত

বহু প্রতীক্ষার পর অবশেষে প্রকাশ্যে এলো ওয়ানপ্লাস ১০টি ফাইভ-জি। উন্নত প্রসেসর ছাড়াও বেশ কিছু ফ্ল্যাগশিপ ফিচার রয়েছে মোবাইলটিতে। এছাড়া রয়েছে ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেট-আপ এবং ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

ওয়ানপ্লাস ১০টি ফাইভ-জি একটি ৬.৭ ইঞ্চি FHD+ 120Hz রিফ্রেশ রেট AMOLED প্যানেল রয়েছে। ক্যামেরার ক্ষেত্রে, ডিভাইসটি একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে – যার মধ্যে থাকবে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সামনে থাকছে ১৬ মেগাপিক্সেল সেলফি শুটার।

এতে Qualcomm-এর নতুন Snapdragon 8+ Gen 1 চিপসেট থাকায় গেমিং এবং স্ট্রিমিং যে কোনো অ্যাক্টিভিটি নির্বিঘ্নে করতে পারবেন। এই প্রসেসর ১২ জিবি পর্যন্ত LPDDR5 RAM এর সাথে যুক্ত, যদিও আন্তর্জাতিক বাজারগুলো ১৬ জিবি সংস্করণও পাওয়া যায়। এছাড়াও ফোনটিতে ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ রয়েছে। প্রসেসরটি একটি নতুন থ্রিডি কুলিং সিস্টেম দ্বারা সমর্থিত। ফলে ওভারহিটিং সংক্রান্ত সমস্যা তৈরি হবে না।

ব্যাটারি এবং চার্জিংয়ের ক্ষেত্রে তাক লাগানো স্পেকস রয়েছে ওয়ানপ্লাস ১০টি ফাইভ-জি হ্যান্ডসেটে। ৪ হাজার ৮০০ এমএএইচ ব্যাটারি শুধুমাত্র ১০ মিনিট চার্জ করলেই সারা দিন ব্যবহার করা যাবে স্মার্টফোনটি। এছাড়া ১ থেকে ১০০ শতাংশ চার্জ হতে এটি সময় নেবে মাত্র ১৯ মিনিট।

নিরাপত্তার ক্ষেত্রে এটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রিডার রয়েছে এবং এটি সামনে ও পিছনে গরিলা গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!