ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ তথ্য প্রযুক্তি ]

যেসব শব্দ ব্যবহারে নিষেধ করেছে ফেসবুকে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৭:০০, ২৫ মে ২০২২
যেসব শব্দ ব্যবহারে নিষেধ করেছে ফেসবুকে
ফাইল ছবি

ফেসবুক তার কর্মীদের জন্য বেশ কয়েকটি শব্দ ব্যবহার করা নিষেধ করেছ। তার মধ্যে বিশেষত একটি শব্দ ব্যবহারে না করতে কড়াভাবে নিষেধ করেছে। ফেসবুকের নতুন নীতিমালা অনুযায়ী নিষিদ্ধ হওয়া শব্দটি ব্যবহার করা যাবে না।

ফেসবুক কর্মীদের অভ্যন্তরীণ যোগাযোগের জন্য ওয়ার্কপ্লেসে নামের একটি প্লাটফর্ম আছে। এই প্ল্যাটফর্মে অ্যাবরশন বা গর্ভপাত শব্দটি ব্যবহারে ফেসবুক নিষেধাজ্ঞা দিয়েছে।

ফেসবুক জানায়, ওয়ার্কপ্লেসে অ্যাবরশন বা গর্ভপাত শব্দটি ব্যবহার করলে ‘ঝুঁকির পরিমাণ বেড়ে যাচ্ছে’। পাশাপাশি এই ধরনের শব্দ ব্যবহারে একটা প্ল্যাটফর্মে ঝুঁকির পরিমাণ বেড়ে দ্বিগুণ হয়ে যেতে পারে বলে মনে করছে টেক জায়ান্টটি।

সংবাদমাধ্যম দ্য ভার্জ এর প্রতিবেদনে বলা হয়, মেটা কর্মীদের বলেছে যে ওয়ার্কপ্লেসে অ্যাবরশন বা গর্ভপাত শব্দটির ব্যবহার করা যাবে না। এমনকি এ সংক্রান্ত কোনো মতামত বা বিতর্ক ওয়ার্কপ্লেসে করতে পারবেন না ফেসবুক কর্মীরা। 

মেটার হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট জানেলি গেল কর্মীদের বলেছেন, এটি হল সব থেকে বিভাজনকারী টপিক। এই শব্দ নিয়ে কেউ আলোচনা করবেন না।

মেটার সিওও শেরিল স্যান্ডবার্গ জানান, গর্ভপাত হলো আমাদের অন্যতম মৌলিক অধিকার। সম্প্রতি নিজের ফেসবুক পেজ থেকে শেরিল লিখেছেন, কখন মা হবেন, আর কখন হবেন না, সেই বিষয়টা নারীদের উপরেই ছেড়ে দেওয়া উচিত। এমন কিছু জিনিস রয়েছে, যেগুলো নারীর স্বাস্থ্য এবং সাম্যের জন্য খুবই জরুরি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!