ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

ঢামেকে স্বাস্থ্যসেবার মান্নোনয়নে ১০০ দিনের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৮, ২৯ আগস্ট ২০২৪
ঢামেকে স্বাস্থ্যসেবার মান্নোনয়নে ১০০ দিনের কর্মসূচি
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের সময় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্বাস্থ্যসেবার মান্নোনয়নে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার ঢামেক হাসপাতালের প্রশাসনিক ব্লকের সভাকক্ষে সাংবাদিকদের সামনে এ কর্মসূচি তুলে ধরেন হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

ঐ কর্মসূচির মধ্যে কয়েকটি উল্লেখ করা হলো- বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য বিশেষায়িত ওয়ার্ড স্থাপন এবং বিনামূল্যে বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ। রোগীদের কেবিন সংস্কার, আইসিইউর শয্যার সংখ্যা বাড়ানো, হাসপাতালের সব কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে উপস্থিতির হার বাড়ানো ও যথা সময় উপস্থিত নিশ্চিত করাসহ অন্যান্য উল্লেখযোগ্য।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: ঢামেক
লিংক সফলভাবে কপি হয়েছে!