ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

ঢামেক থেকে আটক ভুয়া নারী ডাক্তারের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৫, ২১ জুন ২০২৪
ঢামেক থেকে আটক ভুয়া নারী ডাক্তারের বিরুদ্ধে মামলা
রিপা আক্তার নামে এক ‘ভুয়া’ চিকিৎসককে আটক করে আনসার সদস্যরা। ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডের গাইনি বিভাগ থেকে আটক হওয়া রিপা আক্তার (২০) নামে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে শাহবাগ থানায় প্রতারণার মামলা করেছেন ওয়ার্ড মাস্টার মো. আবুল হোসেন।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল থেকে ভুয়া এক নারী চিকিৎসককে আটক করে থানায় হস্তান্তর করা হয়। পরে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ২১২ নম্বর ওয়ার্ডের গাইনি বিভাগের ওয়ার্ড মাস্টার আবুল হোসেন বাদী হয়ে শাহবাগ থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন। মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

Advertisement

শাহবাগ থানার ওসি মো. মোস্তাজিরুর রহমান জানান, ঐ নারী হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডের গাইনি বিভাগে সন্দেহজনকভাবে অ্যাপ্রোন পরা অবস্থায় ঘোরাফেরা করছিলেন। এ সময় হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা নারী আনসার সদস্যরা তাকে সন্দেহ করে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাক্তার মো. খালেকুজ্জামান রুমে নিয়ে যায়। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্বীকার করেন তিনি ডাক্তার নন। পরবর্তীতে আনসার  সদস্যদের সহায়তায় থানা পুলিশের হেফাজতে নেয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!