ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

সকালে গরম পানি পানের উপকারিতা

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১৭:০২, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
সকালে গরম পানি পানের উপকারিতা
অলংকরণ: ডেইলি বাংলাদেশ

গরম পানির রয়েছে প্রচুর উপকারিতা। প্রতিদিন খেলে কিছু চমৎকার উপকার মেলে। যেমন রক্ত সঞ্চালন উন্নত হয়, রক্ত প্রবাহ বাড়ায় যাতে পর্যাপ্ত অক্সিজেন শরীরের অঙ্গগুলোতে পৌঁছায়। পর্যাপ্ত অক্সিজেন পেলে হার্ট, ত্বক ও অন্যান্য অক্সিজেনজনিত রোগের ঝুঁকি কমে।

গরম পানি পেট পরিষ্কার করতে সহায়তা করে। ত্বক সুস্থ রাখে: গরম পানি শরীর থেকে দ্রুত টক্সিন দূর করে, যা ব্রণ ও অন্যান্য সংক্রমণ কমায়, রক্ত প্রবাহ উন্নত করে এবং ত্বক পরিষ্কার করে।

বমি বমি ভাব হলে এক কাপ উষ্ণ চা বা পানি পান করা যায়। এর ফলে পেটে তরলের পরিমাণের ভারসাম্য বজায় থাকে এবং শরীর তাৎক্ষনিক ভাবে হাইড্রেটেড থাকে। তাই গা গুলিয়ে উঠলে গরম পানি পান করতে হবে।

Advertisement

বদ্ধ নাক খুলতে গরম পানি পান করতে পারেন। নাক বদ্ধ থাকলে তা খুলতে গরম পানি ভীষণ সাহায্য করে। তাই সঠিক ভাবে শ্বাস-প্রশ্বাস নিতে সাহায্য করে গরম জল।

মর্নিং সিকনেস দূর করতে অত্যন্ত সাহায্য করে গরম পানি। তাই সকালে ঘুম থেকে উঠে গরম পানি পান করুন। এই পানি পান করলে মর্নিং সিকনেস সহজেই দূর হয়ে যায়।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!