ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

শুধু মাছেই নয়, তেলেও রয়েছে মানবদেহের উপকারী গুণাগুণ

স্বাস্হ্য ও চিকিৎসা
প্রকাশিত: ১৮:৪২, ৪ জানুয়ারি ২০২৪
শুধু মাছেই নয়, তেলেও রয়েছে মানবদেহের উপকারী গুণাগুণ
ছবি: অন্তর্জাল

বাজার থেকে কিনে আনা মাছ রন্ধন পদ্ধতি বা রেসিপিতে কালিয়া কিংবা ভাজাতেই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু মাছের পাশাপাশি মাছের তেলের মধ্যেও যে উপকারিতা রয়েছে তা অনেকের কাছেই হয়তো অজানা। 

কেননা, অধিকাংশরাই মাছ খেতে ভালোবাসেন, মাছের তেল খেতে নয়।

তবে, মৎস্য গবেষক বলছেন অন্যকথা। শুধু মাছই নয়, মাছের তেলেও নিহিত রয়েছে মানবদেহের উপকারী গুণাগুণ। আমাদের হার্ট বা হৃদপিণ্ডের জন্য যথার্থ পুষ্টির জোগান দেয়। পরিমিতভাবে মাছ থেকে হার্টের অনেক রোগব্যাধিও দূর হয়ে যায়।

Advertisement

রন্ধন পদ্ধতি অনুযায়ী মাছের কালিয়াতে কিংবা পিয়াজির মতো অল্প তেলে ভেজে বড়া তৈরি করে রুই মাছের তেল খাওয়া যায়।

মৎস্য বিভাগের সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারাজুল কবির বলেন, রুই মাছের তেল আমাদের শরীরের জন্য অনেক উপকারী। ক্ষতিকর কোলেস্টেরল কমিয়ে উপকারী কোলেস্টেরল বা এলডিএল এর সংখ্যা বাড়িয়ে দেয় ফলে আমাদের রক্তনালী পরিষ্কার থাকে। রক্তনালীতে রক্ত জমাট বাঁধে না। ফলে হার্ট অ্যাটাক হওয়া ঝুঁকি অনেকাংশে কমে যায়।

মাছের তেলে থাকা ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের রক্তচাপের ঝুঁকি কমিয়ে দেয়। আর তৃতীয় উপকার হলো আমাদের রক্তের অণুচক্রিকা উপাদানকে জমাট বাঁধতে দেয় না। ফলে ধমনিতে রক্ত পরিষ্কার থাকে এবং স্বাভাবিক গতি নিয়ে চলাচল করতে পারে বলে জানান মৎস্য কর্মকর্তা ফারাজুল।

তিনি আরো বলেন, রুই মাছের তেল উচ্চ রক্তচাপ জনিত সমস্যাকে দূর করে হৃদপিণ্ডের কার্যক্ষমতাকে বাড়ায়। মস্তিষ্কের কাজকর্ম স্বাভাবিকভাবে পরিচালিত করতে সাহায্য করে। এছাড়াও দৃষ্টিশক্তিকে উন্নত করে চোখের স্বাস্থ্য ভালো রাখে।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!