আবহমানকাল ধরে ‘নিষিদ্ধ’ বোঝাতে লাল রঙ ব্যবহার করা হয়। ট্রাফিক সিগন্যাল, খেলার মাঠের লাল কার্ড, পুলিশ-ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স-অপারেশন থিয়েটারে লাল আলো ব্যবহার করা হয়।
এছাড়া লাল রঙ মানে ‘চরম’। একই সঙ্গে লাল মানে পাপ, অপরাধ, আসক্তি, যৌনতারও প্রতীক।
.png)
ইতিহাস বলে, ১৯৮৮ সালে আন্তর্জাতিক এইডস সোসাইটি গঠনের পর থেকেই ১ ডিসেম্বরকে বিশ্ব এইডস দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে বিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটির মধ্যদিয়ে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এইডসের প্রতীক হিসেবে নির্ধারণ করা হয় ‘লাল ফিতা’ বা ‘রিবন’।
সেই থেকে ‘লাল ফিতা’র মাধ্যমে এইচআইভি/এইডস আক্রান্তদের প্রতি সহমর্মিতা, সতর্কতা ও ভালোবাসাসহ প্রতিরোধের অঙ্গীকার ব্যক্ত করা হয়। ১৯৯১ সাল থেকে এটি ব্যবহার হয়ে আসছে।