ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ স্বাস্থ্যকথা ]

গবেষণা: শিশুর সুস্বাস্থ্যের জন্য বাবারও ডায়েট করা জরুরি 

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১২:৫৩, ৪ ফেব্রুয়ারি ২০২১
গবেষণা: শিশুর সুস্বাস্থ্যের জন্য বাবারও ডায়েট করা জরুরি 
সুস্থ শিশু জন্মানোর জন্য বাবার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ

গর্ভাবস্থায় একজন মা তার অনাগত শিশুর সুস্বাস্থ্যের জন্য নানান সতর্কতা মেনে চলেন। খাওয়া, চলাফেরা সবেতেই বাড়তি নজরদারি। খাবারের বেলায় থাকেন সবচেয়ে বেশি সতর্ক। কী খাবেন আর কী খাবেন না সেই ডায়েট চার্ট তৈরি করে দেন চিকিৎসক।  

তবে সুস্থ শিশুর জন্ম দেয়ার জন্যে হবু বাবাকেও খাবারের ব্যাপারে সচেতন হতে হবে। অবাক হচ্ছেন বটে! তবে এমনই তথ্য উঠে এসেছে আমেরিকার বিজ্ঞানীদের এক গবেষণায়। গবেষণাটি করা হয় সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ে।

এতদিন ধরে চিকিৎসকরা শুধু মায়েদেরই স্বাস্থ্যকর খাবার খাওয়ার ব্যাপারে জোর দিয়ে আসছিলেন। তবে বিজ্ঞানীরা এখন বলছেন, সুস্থ সন্তানের জন্য বাবাকেও স্বাস্থ্যকর খাবার খেতে হবে। কারণ এখানে পিতার ভূমিকাও সমান গুরুত্বপূর্ণ।

আরো পড়ুন: ক্যান্সার প্রতিরোধ করবে সাদা পেঁয়াজ

তারা বলছেন, সুস্থ সন্তানের জন্যে হবু বাবাদেরও ডায়েট করা প্রয়োজন। তারা বলছেন, সন্তানের স্বাস্থ্য কেমন হবে সেটা নির্ভর করছে শারীরিক সম্পর্কের আগে সন্তানের বাবা কী ধরনের খাবার খেয়েছেন তার ওপরেও।

আমেরিকার সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানীদের একটি গবেষণায় বলা হয়েছে, সুস্থ সন্তান জন্মদানের জন্যে মায়ের মতো বাবার ডায়েটও সমান গুরুত্বপূর্ণ। পুরুষ মৌমাছির ওপর গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা দেখেছেন, তাদের খাবারে যদি কার্বোহাইড্রেট খুব বেশি এবং প্রোটিন কম থাকে তাহলে তাদের জন্ম দেয়া সন্তানের বেঁচে থাকার সম্ভাবনা খুব কম হয়।

মানুষের জিনের সঙ্গে এই মৌমাছির জিনের অনেক মিল রয়েছে। বিজ্ঞানীরা বলছেন, তাদের গবেষণা থেকে এটা স্পষ্ট যে সুস্থ শিশু জন্মদানের জন্যে বাবাকে কম কার্বোহাইড্রেট ও বেশি প্রোটিন আছে এধরনের খাবার খেতে হবে।

আরো পড়ুন: দুপুরের ভাত ঘুম সুস্বাস্থ্যের দাওয়াই, দাবি গবেষকদের

সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ে জীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মাইকেল পোলক এবং জশুয়া বেনয়েতের নেতৃত্বে এই গবেষণাটি পরিচালিত হয়। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পোলক বলেন, আমরা সত্যিই বিস্মিত হয়েছি। বিভিন্ন প্রজাতির মধ্যে আমরা দেখেছি যে এ বিষয়ে মায়েরাই প্রচুর যত্নশীল হন। কিন্তু নবজাতকের স্বাস্থ্যের সঙ্গে যে বাবারও ভূমিকা থাকতে পারে সেটা দেখে আমরা অবাক হয়েছি।

তাই এখন শুধু মায়েরাই নয় বাবারও প্রয়োজন সন্তান নেয়ার আগে পুষ্টিকর খাবার খাওয়া। ধূমপান এবং ভাজাপোড়া খাবার খাওয়া ছাড়তে হবে একেবারেই। পুষ্টিকর খাবারের দিকে নজর দিতে হবে অনেক বেশি। এতে করে ফল পাবেন দুইভাবে। সুস্থভাবে সন্তান আসবে পৃথিবীতে অন্যদিকে নিজেও থাকবেন ফিট।   

ডেইলি-বাংলাদেশ/কেএসকে
লিংক সফলভাবে কপি হয়েছে!