ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ স্বাস্থ্যকথা ]

যে কারণে শীতে কাঁচা হলুদ খাওয়া জরুরি

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১১:৫১, ৩০ জানুয়ারি ২০২১
যে কারণে শীতে কাঁচা হলুদ খাওয়া জরুরি
কাঁচা হলুদ

শরীর সুস্থ রাখতে মশলার তুলনা নেই। বাঙালি রান্নায় ব্যবহৃত হলুদের রয়েছে নানান স্বাস্থ্য উপকারিতা। পাঁচ হাজার বছর আগে থেকেই আয়ুর্বেদ চিকিৎসায় হলুদের ব্যবহার। আধুনিক সময়েও প্রিভেনটিভ সায়েন্স (প্রতিরোধক বিজ্ঞান) বা ন্যাচারাল সিস্টেম অব মেডিসিন (প্রাকৃতিক ওষুধ) বলে থাকি। এই প্রাকৃতিক ওষুধ তৈরিতে ব্যবহার হয়ে আসছে কাঁচা হলুদ।

হলুদ হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিবায়েটিক। শরীরের প্রদাহ কমাতে, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে হলুদ খুবই কার্যকরী। গুঁড়া হলুদের পাশাপাশি কাঁচা হলুদও খুবই উপকারী। সকালে খালি পেটে কাঁচা হলুদের রস খেলে তবহের উজ্জ্বলতা বাড়ে। সেই সঙ্গে পেটের সমস্যাও দূর করতে সহায়তা করে। এক গ্লাস হালকা গরম দুধের সঙ্গে এক চা চামচ হলুদ গুঁড়া মিশিয়ে নিয়মিত পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে

শীতের সময় নানান ধরনের সাধারণ ফ্লু, ঠাণ্ডা-কাশিতে আক্রান্ত হন অনেকে। এই সময় হলুদ আপনাকে এই সব সমস্যা থেকে রেহাই দিতে পারে। চলুন এর আরো কিছু উপকারিতা জেনে নায়ে যাক-  

> হলুদ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ বলে বিভিন্ন ইনফেকশন থেকে রক্ষা করে। বিশেষ করে শ্বাসতন্ত্রের ইনফেকশনের বিরুদ্ধেও কাজ করে এই হলুদের দুধ। 

> হলুদের প্রধান উপাদান কারকিউমিন ক্যান্সারের কোষ ধ্বংস করে এবং ক্যান্সার ছড়িয়ে পড়া রোধ করে

> পলিফেনল এবং ক্যাচচিনের কারণে হলুদ হজমশক্তি বৃদ্ধি ও দ্রুত চর্বি গলাতে সাহায্য করে ও গ্যাস্টিকের সমস্যা দূর হয়।

> কাঁচা হলুদ একটি প্রাকৃতিক এন্টিসেপ্টিক। তাই কাঁটা এবং পোড়া জায়গায় হলুদ বাটা লাগালে অনেক উপকার পাওয়া যায় ও তাড়াতাড়ি ব্যথা এবং দাগের উপশম ঘটে।

> দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খেলে লিভার সুস্থ থাকে। একটি গবেষণায় দেখা যায় যে, হলুদের পলিফিনল লিভারকে সুস্থ রাখে ও হেপাটাইটিসের চিকিৎসায় সহায়তা করে

> সর্দি জ্বরের ওষুধ হিসেবে এই দুধ পান করা হয়। 

> রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, টাইপ -২ ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে। 

> হলুদ পুষ্টিকর এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা শরীরে ও ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না। গর্ভাবস্থায় দিনে এক গ্লাস হলুদ গুঁড়া মেশানো দুধ পান করা ভালো।  

> হলুদে উপস্থিত অ্যারোমেটিক টারমেরোন মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়।  

> এছাড়াও গায়ের রং উজ্জ্বল করে হলুদ। মধু, কাঁচা হলুদ, দুধ ও তিলের তেল চুলায় অল্প আঁচে নাড়তে থাকুন। আঠালো হয়ে এলে নামিয়ে ঠাণ্ডা করে ফ্রিজে রেখে দিন। বাইরে থেকে ফিরে প্রতিদিন এই প্যাক ব্যবহার করতে পারেন। শীতে উজ্জ্বল, কোমল ও দাগহীন ত্বক পেয়ে যাবেন খুব সহজে। 

ডেইলি-বাংলাদেশ/কেএসকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!