ঘরোয়া উপায় দাঁতে ক্ষয় রোধ
আমরা যদি দাঁতের সঠিক পরিচর্যা করি তাহলে দাঁতে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা নয়। তবে অনেকেই সঠিক নিয়য়ে পরিচর্যা না করার কারণে আমাদের মূল্যবান দাঁতগুলো অকালে হারিয়ে ফেলছি। আমরা যদি দিনে দুই বার ব্রাশ করি, তাহলে দাঁতে সমস্যা হওয়ার কথা না।
তবে বিভিন্ন ধরনের ক্ষয় রোগ দেখা দিতে পারে। বিভিন্ন কারণে দাঁত ক্ষয় হয়। তবে সঠিক সময়ে দাঁতের যত্ন নিলে এই সমস্যা থেকে মুক্তি মিলবে। আর সেই যত্নটি পুরো ঘরোয়া উপায়। চলুন তবে জেনে নেয়া যাক দাঁতে ক্ষয় রোধে ঘরোয়া উপায় সম্পর্কে-
> দিনে দু-বার ব্রাশ করুন ব্রাশের পর ভালো করে মুখ ধুয়ে নিন।
> মিষ্টি খাবার এড়িয়ে চলুন।
আরো পড়ুন: হরমোনের সমস্যা দূর করবে যেসব খাবার
> খাদ্যতালিকা থেকে প্রক্রিয়াজাত খাবার বাদ দিন।
> মুখের লালা দাঁত পরিষ্কার রাখতে সাহায্য করে।
> লিভারের সমস্যা থেকে দাঁত ক্ষয় হতে পারে, লিভারে সমস্যা হলে চিকিৎসা নিন।
> অতিরিক্ত মশলাদার খাবারও এড়িয়ে যেতে হবে। এই ধরনের খাবার থেকে বেশি অ্যাসিডিটি হয়। আর এই অ্যাসিড দাঁত ক্ষয়ের অন্যতম কারণ।
> ফ্লোরাইড সমৃদ্ধ মাউথওয়াশ দিয়ে দাঁত ব্রাশ করুন। এতে দাঁতের ফাঁকে জীবাণু কম জন্ম নেবে। ব্রাশ করার পরেই ফ্লোশিং করুন।
> পুষ্টিকর খাবার খান। দাঁতের যেকোনো ধরনের সমস্যায় অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন।