[ স্বাস্থ্যকথা ]
রোজায় শরীরে পানিশূন্যতা পূরণের পাঁচ উপায়!
শরীরে পানির ঘাটতি পূরণে করণীয়
রমজান মাস মুসলিমদের সংযমের মাস। সারা মাস জুড়েই মুসলিমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। এই দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকায় কারো কারো শরীরে দেখা দিতে পারে পানিশূন্যতা।
যা শারীরিক নানান ক্ষতির কারণ হতে পারে। তাই এই সময় এমন কিছু খাবার খাওয়া জরুরি, যা শরীরে পানির ঘাটতি পূরণে সহায়তা করবে। চলুন তবে জেনে নেয়া যাক রোজায় পানিশূন্যতা পূরণে যা করা জরুরি-
> ইফতারে অন্য শরবতের সঙ্গে প্রতিদিন এক গ্লাস ডাবের পানি পান করতে পারলে ভালো। ডাবের পানিতে প্রচুর পরিমাণে সোডিয়াম ও পটাশিয়াম থাকে। যা দেহে পানির ঘাটতি পূরণ করে।
> পানির সঙ্গে সামান্য মধু মিশিয়ে পান করলে পানিশূন্যতা পূরণ হওয়ার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে। আর ত্বকও ভালো থাকবে।
> ফ্রিজে রাখা শসা বরফ মিশ্রিত পানিতে রেখে খেতে পারেন।
> এক গ্লাস পানিতে এক টুকরো লেবুর রস মিশিয়ে পান করুন।
> স্যালাইন ও তরলজাতীয় খাবার খেতে পারেন।
এছাড়া বিশেষ কোনো সমস্যা হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।
ডেইলি-বাংলাদেশ/এএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!