[ দেশজুড়ে ]
গাজীপুরে ঝুট গুদামে আগুন
ফাইল ছবি
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় কয়েকটি ঝুটের গুদামে আগুনের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে আমবাগ পশ্চিমপাড়া এলাকায় টিনশেডের কয়েকটি ঝুট গুদামে আগুন লাগে। পরে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া খান জানান, খবর পেয়ে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!