জাপানে সমুদ্রের কৃত্রিম দ্বীপের উপরে নির্মাণ করা কানসাই বিমানবন্দর দেখলে হতবাক হয়ে যেতে হয়। ওসাকা সাগরের মধ্যবর্তী অংশে বিস্তৃত অঞ্চল নিয়ে তৈরি করা হয়েছে কানসাই বিমানবন্দর। ওসাকা বিমানবন্দরের প্রায় ৩৮ কিলোমিটার দূরে বিমানবন্দটির চাপ কমাতে কানসাই বিমানবন্দর তৈরি করা হয়।
১৯৮৭ সালে বিমানবন্দরটি তৈরির কাজ শুরু হয়। শেষ হয় ১৯৮৯ সালে। মূল ভূখণ্ড থেকে বিমানবন্দরটিতে সড়কপথে পৌঁছনোর জন্য ১৯৯০ সালে রিঙ্কু শহর থেকে তিন কিলোমিটারের একটি সেতু তৈরি করা হয়।
.png)
বিমানবন্দরটিতে বর্তমানে দুটি টার্মিনাল রয়েছে। ১.৭ কিলোমিটার দৈর্ঘের প্রথম টার্মিনালটিকে ২০১৮ সালে বিশ্বের দীর্ঘতম টার্মিনালের স্বীকৃতি দেওয়া হয়। ইতালির বিখ্যাত স্থাপতি রেনজো পিয়ানো টার্মিনালটি তৈরি করেছেন।