ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

রাঙ্গামাটিতে চলছে বৈসাবি উৎসব

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১০:১২, ৫ এপ্রিল ২০২৩
রাঙ্গামাটিতে চলছে বৈসাবি উৎসব
ছবি: সংগৃহীত

বাংলাবর্ষ বিদায় ও বরণ উপলক্ষ্যে প্রতিবছরের মতো রাঙ্গামাটিতে শুরু হয়েছে বৈসাবি উৎসব। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ধর্মীয় ও সামাজিক উৎসব এটি।

ঐতিহ্যবাহী বৈসাবি উৎসব উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পাঁচ দিনব্যাপী বৈসাবি মেলার আয়োজন করা হয়েছে।

সোমবার (০৩ এপ্রিল) বিকেলে শহরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ইনষ্টিটিউট প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থানীয় কমিটির সভাপতি দীপংকর তালুকদার। আগামী ৭ এপ্রিল পর্যন্ত এ মেলা চলবে।

Advertisement

ছবি: সংগৃহীত

বৈসাবি উপলক্ষে রাঙ্গামাটিতে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। বিভিন্ন পাহাড়ি নারী ও পুরুষ ব্যানার ফেস্টুন নিয়ে এতে অংশ নেন।

মেলায় পাহাড়িদের বিভিন্ন ঐতিহ্যবাহী কৃষ্টি ও সাংস্কৃতির পসরা সাজিয়ে ৩০টি স্টল বসেছে। পাঁচ দিনের এই মেলায় পাহাড়ি শিশুদের চিত্রাংকন, আলোকচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা ধরনের পরিবেশনার আয়োজন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!