ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

পছন্দের পাত্রর জন্য অপেক্ষা ২২ বছর, অত:পর... 

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৯, ৯ ফেব্রুয়ারি ২০২৩
পছন্দের পাত্রর জন্য অপেক্ষা ২২ বছর, অত:পর... 
ফাইল ছবি

এমন অনেক প্রেমের গল্প আমাদের সামনে আসে যা বাস্তবে পরিণতি পায় না। প্রেম বিষয়টি বেশ জটিল! কখনো একতরফা প্রেম কখনো আবার পরিবারের অমত, কখনো বা আর্থিক পরিস্থিতি বাধা হয়ে দাড়ায় প্রেমের সামনে। অনেকেই সেই বাধার সামনে হার মানেন। 

প্রেমের সম্পর্ক বিবাহের পরিণতি পায় না তখন। ভারতে অনেক সম্পর্কই পরিণতি পায় না জাতিগত কারণে। বাবা-মায়ের চাপে পড়ে তখন হয় অন্য কারও সঙ্গে বাকি জীবনটা কাটিয়ে দিতে হয়, আর না হলে একা থাকতে হয় সারাটা জীবন। অনেকে আবার এমনও আছেন যারা দীর্ঘদিন অপেক্ষা করে থাকেন প্রিয়জনের সঙ্গে বিয়ের জন্য। সোনিয়ার কাহিনীও ঠিক সেরকমই।

পছন্দের পাত্রকে বিয়ে করার জন্য সোনিয়া অপেক্ষা করেছেন ২২ বছর। সোনিয়ার বাবা-মা ভিন্ন জাতের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিতে নারাজ ছিলেন। তবুও হাল ছাড়েননি সোনিয়া। এক বা দুই বছর নয়, টানা ২২ বছর ধরে পরিবারের মানানোর চেষ্টা করেন তিনি! 
অবশেষে ২২ বছর পর পরিবারের সম্মতি নিয়ে বিয়ের পিড়িতে বসেন তিনি। বিয়ের দিনে সোনিয়ার সাজের ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সোনিয়ার রূপটান শিল্পী নিজেই ভিডিওটি তুলে শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। সোনিয়ার পরনে গোলাপি রঙের জর্জেট বেনারসি, কুন্দনের গয়না, মঙ্গলসূত্র আর কপালভর্তি সিঁদুরে বেশ মানিয়েছে সোনিয়াকে। ভিডিওতে প্রেমকাহিনী বলতে বলতে বেশ আবেগঘন হয়ে পড়েছেন তিনি।

Advertisement

এই ভিডিও ভাইরাল হতেই নেটুজেনরা শুভকামনা জানিয়েছেন সোনিয়াকে। কেউ লিখেছেন,‘প্রেমের জন্য দীর্ঘ দিন অপেক্ষা করার জন্য দুইজনকেই কুর্নিশ জানাই। এই কাজ মোটেই সহজ নয়।’

 

সূত্র: আনন্দবাজার, ওড়িশা টিভি 

 

ডেইলি-বাংলাদেশ/এসএ
লিংক সফলভাবে কপি হয়েছে!