ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ ফিচার ]

বিরল গোলাপি হীরা নিলামে, মূল্য হাঁকতে পারে ২০১ কোটি

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৫:২৭, ৫ সেপ্টেম্বর ২০২২
বিরল গোলাপি হীরা নিলামে, মূল্য হাঁকতে পারে ২০১ কোটি
চকচকে গোলাপি হীরা। ছবি: সংগৃহীত

একটি চকচকে গোলাপি হীরা। এটিকে বিশ্বের সবচেয়ে বিশুদ্ধতম হীরা হিসেবে বর্ণনা করা হয়। আগামী মাসে হংকংয়ে নিলামে উঠবে।

নিলামে হীরাটি দুই কোটি ১০ লাখ মার্কিন ডলারের বেশি দামে বিক্রি হতে পারে। যা বাংলাদেশি টাকায় ২০১ কোটি টাকার বেশি। নিলামকারী প্রতিষ্ঠান সোথেবিস এমনটাই বলছে।

বিরল এই গোলাপি হীরা নিলামে দাম উঠতে পারে ২০১ কোটি১১ দশমিক ১৫ ক্যারেটের কুশন আকৃতির হীরাটিকে ‘উইলিয়ামসন পিংক স্টার’ নামে ডাকা হয়। হীরাটির উৎপত্তিস্থল তানজানিয়ার খনি। সোথবিসের গয়না বিভাগের প্রধান ক্রিস্টিয়ান স্পোফোর্থ বলেন, গোলাপি হীরা প্রকৃতিতে ব্যতিক্রমভাবেই বিরল।

হীরাটি আগামী ৫ অক্টোবর হংকংয়ে স্বতন্ত্র নিলামে তোলা হবে বলে জানান স্পোফোর্থ। নিলামে হীরাটি কিনতে অনেকেই আগ্রহী হবেন বলে আশা করছেন তিনি।

হীরাটি আগামী ৫ অক্টোবর হংকংয়ে স্বতন্ত্র নিলামে তোলা হবে বলে জানান স্পোফোর্থনিলামের জন্য ‘উইলিয়ামসন পিংক স্টার’ হংকংয়ে পৌঁছানোর আগে দুবাই, সিঙ্গাপুর ও তাইপেতে যাবে।

সূত্র: সিএনএন

ডেইলি-বাংলাদেশ/এসএ
লিংক সফলভাবে কপি হয়েছে!