ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ ফিচার ]

অস্ত্র হাতে সৈন্যদল-সমন্বয়ে ঢাকায় হতো ঈদ মিছিল

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১২:৪২, ৮ জুলাই ২০২২
অস্ত্র হাতে সৈন্যদল-সমন্বয়ে ঢাকায় হতো ঈদ মিছিল
ফাইল ফটো

সুলতানী আমলে অল্প পরিসরে ঈদ উদযাপনের রীতি ছিলো। গ্রাম বাংলায় ঈদ উদযাপনের তেমন কোনো আড়ম্বর ছিলো না। মুঘল শাসনামলে ঢাকায় অভিজাত শ্রেণির বসবাস বাড়তে থাকে। পুরান ঢাকার গণ্ডি পেরিয়ে ঢাকার বিস্তৃতি হতে থাকে বর্তমানের আধুনিক ঢাকার দিকে। নৌপথের যোগাযোগ ব্যবস্থা সে সময়ে ঈদ উদযাপনে আলাদা সংস্কৃতি তৈরি করেছিলো। 

মুঘলদের স্থাপিত ধানমণ্ডি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হতো। মুঘলরা পুরান ঢাকা থেকে নদী পথে নামাজ পড়তে আসতো। ঈদে জামাতকে আড়ম্বর করার রীতি শুরু হয়েছিলো এখান থেকে। সে সময়ের উল্লেখযোগ্য সংস্কৃতি হলো ঈদ আনন্দে ঈদ মিছিল।

দেশের আর কোথাও এ ধরনের সংস্কৃতি দেখা যায় না।  মুঘল আমলে এটি দরবারি আনন্দ হিসেবেই সীমাবদ্ধ ছিল। পরে এটি গণমানুষের মিছিলে রূপ নেয়। উনিশ শতকের প্রথম দিকে আলম মুসাওয়ার নামে একজন চিত্রশিল্পী ঢাকার ঈদের মিছিল এবং মহররমের মার্সিয়া মিছিলের কিছু ছবি আঁকেন। 

সে সব ছবিতে দেখা যায়- ঈদের মিছিলে নায়েব-নাজিমদের ঈদ মিছিল ঢাকার বিশেষ বিশেষ স্থাপনার সামনে দিয়ে যেত। 
নিমতলী প্রাসাদ, চকবাজার, হোসেনি দালানের সামনে দিয়ে যাওয়া সে মিছিল সজ্জিত হতো বাঙালির জীবন যাপনের সঙ্গে সংযুক্ত এমন সব কিছু দিয়ে। যেমন-  হাতি, ঘোড়া, ঘোড়ার গাড়ি, পালকি এবং অস্ত্র হাতে সৈন্যদল-সমন্বয়ে। দেখা মিলতো ব্যান্ডপার্টিরও। মিছিলে অংশগ্রহণকারীদের অনেকের হাতে থাকত রং-বেরঙের ছাতা আর বিভিন্ন রকম বাদ্যযন্ত্র।

মিছিল দেখতে ঢাকার রাস্তায় নেমে আসতো সাধারণ মানুষ। সর্বশেষে ঢাকার ঈদ মিছিলে নেতৃত্ব দিয়েছেন মেয়র মো. হানিফ। তারপর দীর্ঘদিন ঈদ মিছিল বন্ধ ছিল। পরবর্তীতে এটি স্বল্প পরিসরে আয়োজন করে হাজারীবাগের  ‘ঢাকাবাসী’ সংগঠন। মিছিলের ধরন অনেকটা পরিবর্তিত হয়ে হয়েছে।

ডেইলি বাংলাদেশ/আরএস

ডেইলি-বাংলাদেশ/এমকেএ/এনকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!