ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ ফিচার ]

হাত-পায়ের হাড় ভেঙে উচ্চতা বাড়ালেন তরুণী

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৪, ৫ নভেম্বর ২০২১
হাত-পায়ের হাড় ভেঙে উচ্চতা বাড়ালেন তরুণী
ছবি: সংগৃহীত

উচ্চতার কারণে সমাজ তাকে ভিন্নচোখে দেখেছিল। অথচ তার কোনো দোষ নেই। সমস্যাটা জন্মগত; পৃথিবীতে পা রাখার সময় থেকেই দুরারোগ্য রোগে আক্রান্ত ছিলেন তিনি। মানসিক বৃদ্ধি স্বাভাবিক পথেই এগোলেও দৈহিক বৃদ্ধি ঘটেনি।

বলছিলাম যোগ ব্যায়াম প্রশিক্ষক ক্রিস্টেন ডিঅ্যান্ড্রাদের কথা। তাকে শারীরিক গঠনের জন্য নানা ধরনের কথা শুনতে হতো। এসব অবসাদ থেকে মুক্তি পেতে কঠিন এক পথে হাঁটলেন ক্রিস্টেন। নিজের উচ্চতা ১৩ ইঞ্চি বাড়িয়ে নিলেন। তিন ফুট নয় ইঞ্চির ক্রিস্টেনের উচ্চতা এখন পাঁচ ফুট!

ক্রিস্টেন যে রোগে আক্রান্ত তার নাম অ্যাকনড্রোপ্ল্যাসিয়া। এই রোগে হাত এবং পায়ের হাড়ের বৃদ্ধি ব্যাহত হয়। এখন তার বয়স ৩৬ বছর। সেই ১৯৯৮ সাল থেকেই উচ্চতা বাড়ানোর স্বপ্ন দেখছিলেন তিনি।

ছবি: সংগৃহীত

যোগ অনুশীলন করাতে দৈহিক গঠন কখনও তার পেশার অন্তরায় হয়ে দাঁড়ায়নি। কিন্তু অনেক কাজেই বাধার সৃষ্টি করছিল। ঘরের আলো-পাখা ঠিক করতে, ছোটবেলায় ক্লাসে বসার আসনে উঠতে সমস্যায় পড়তে হত তাকে। তার জন্য শ্রেণিকক্ষে আলাদা বসার ব্যবস্থা করা থাকতো। উচ্চতা না বাড়ায় ছোটবেলার সেই সমস্যাগুলো রয়েই গিয়েছিল।

হাত এবং পায়ের জটিল অস্ত্রোপচার করিয়ে নিজের উচ্চতা বাড়িয়ে নিয়েছেন তিনি। কীভাবে হয়েছে এই অস্ত্রোপচার? হাত এবং পায়ের হাড়ের নির্দিষ্ট অংশ ভেঙে ফেলা হয়েছে প্রথমে। তার পর দুই টুকরোর মাঝে স্টিলের রড ঢুকিয়ে স্ক্রু দিয়ে সেটিকে লাগিয়ে দেওয়া হয়। পা এবং হাতে দুই অংশেই একই পদ্ধতির প্রয়োগ করা হয়।

উচ্চতা বাড়ানোর পর অনেকে ব্যঙ্গ করা শুরু করেছেন। নিজের শরীরকে ভালো না বাসার জন্য সমালোচনার শিকার হতে হয় তাকে। তবে সে সবে পাত্তা দিতে চান না ক্রিস্টেন। ক্রিস্টেনের মতে, নিজের চেহারার প্রতি ঘৃণা থেকে নয়, আত্মনির্ভর হতেই উচ্চতা বাড়িয়েছেন তিনি। সূত্র: মিরর

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!