সময়ের সঙ্গে বদলেছে পরিচিত ফলের স্বাদ
দেশীয় ফলের পাশাপাশি বিদেশি ফলগুলো আমাদের খাদ্য তালিকায় রয়েছে বহুকাল থেকেই। দিন দিন নতুন নতুন নানা ফল যোগ হচ্ছে একের পর এক। একেকটির একেক স্বাদ, গন্ধ, আকার, রং।
পৃথিবীতে সব কিছুই কমবেশি পরিবর্তিত হয়। সৃষ্টির শুরু থেকেই এমন হয়ে আসছে। এমনকি ফলও এ নিয়মের বাইরে নয়। এমন কিছু ফল আছে, যেগুলো শুরুতে এমন ছিল না। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বদলেছে এর স্বাদ-গন্ধ-রং।
জানেন কি? কোন ফলগুলোর এমন পরিবর্তন হয়েছে। মিষ্টি আপেলের স্বাদ পছন্দ করেন না অনেকেই। এটি কিন্তু শুরুতে ছিল টক। অবাক হচ্ছেন? যলুন এমন আরো কিছু পরিচিত ফলের অজানা পরিবর্তন জেনে নেই-
তরমুজ

বাইরে সবুজ আর ভেতরে লাল রঙা এই ফল কিছু আদিকালে এমন ছিল না। জানা যায় এক চিত্রশিল্পীর একটি সদ্য কাটা তরমুজসহ বিভিন্ন রকমের ফলের ছবি দেখে। লক্ষ্য করলে দেখা যাবে, চিত্রিত তরমুজটি আধুনিক সংস্করণের চেয়ে একেবারে আলাদা দেখতে। এমনকি আমরা বিভিন্ন প্রজাতির তরমুজ খেয়ে থাকি, যার স্বাদ ও রং ভিন্ন ভিন্ন হয়ে থাকে।
আরো পড়ুন: সাধারণ ছবির ভাষা যখন দুঃসহ স্মৃতি হয়ে ফুটে ওঠে
আপেল
আপেলের আগের বৈশিষ্ট্য এমন ছিল না। এর স্বাদ বদলে গেছে সময়ের সঙ্গে সঙ্গে। আগে অনেক বেশি টক ছিল আপেলের স্বাদ। এখন আমরা নিয়মিত বাজার থেকে যে ফল কিনে থাকি, তা আগের চেয়ে অনেক বেশি মিষ্টি।
কলা
কলার বিলুপ্তি ঘটেছে বহু আগেই। বর্তমানে বেশিরভাগ দোকানে যে কলা পাওয়া যায়। সেটি আসলে ক্যাভেনডিশ নামে পরিচিত একটি জাত। জানা যায়, উনিশ শতকের পর থেকে অনেক ধরনের কলা বিলুপ্ত হয়ে গেছে। একধরনের ছত্রাক কলার পরিবর্তনে প্রভাব ফেলেছিল।
এপ্রিকট
এপ্রিকট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈন্যদের দেয়া হতো। যা খেলে শরীরকে দীর্ঘক্ষণ পরিশ্রম করতে সাহায্য করতো। কিন্তু ফলগুলো পরিবহনের কারণে শুকিয়ে পরিবর্তন হতে শুরু করে। ফলে আস্তে আস্তে সামুদ্রিক যানবাহনে ফলটি পরিবহনের আর অনুমতি দেয়া হয়নি। শুধু কুসংস্কারের কারণে এ জাতীয় সমস্যা দেখা দিয়েছিল।
আরো পড়ুন: ভাগাড়ের বর্জ্যই যখন জীবিকার উৎস
ডুরিয়ান
ডুরিয়ান ফল সাধারণত দক্ষিণ-পূর্ব এশীয় অনেক খাবারের পাশাপাশি ওষুধ এবং মিষ্টিগুলোতে ব্যবহার করা হয়। তবে এর ভয়াবহ গন্ধের জন্য সবচেয়ে বেশি পরিচিত। জার্মানির শোয়েনফুর্টে একটি পোস্ট অফিসে ডুরিয়ান ফল এসেছিল। তাতে তীব্র গন্ধ ও গ্যাসে ৬ জন শ্রমিককে দ্রুত হাসপাতালে নিতে হয়। ফলে গন্ধের জন্য অনেক হোটেল এবং যানবাহনে এটির প্রবেশ নিষিদ্ধ করা হয়।