ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফ্যাক্টচেক ]

রুহুল কবির রিজভীর নামে পদ্মা সেতু নিয়ে ভুয়া মন্তব্য প্রচার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৫, ২২ এপ্রিল ২০২৬
রুহুল কবির রিজভীর নামে পদ্মা সেতু নিয়ে ভুয়া মন্তব্য প্রচার
ছবি: রিউমর স্ক্যানার থেকে সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (শিল্প মন্ত্রণালয়) ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ছবি সংযুক্ত একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়, তিনি বলেছেন “পদ্মা সেতুর স্বপ্ন সর্বপ্রথম দেখেছিলেন তারেক রহমান এবং ডিজাইনও তারেক রহমানের করা।”

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

Advertisement

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “পদ্মা সেতুর স্বপ্ন সর্বপ্রথম দেখেছিলেন তারেক রহমান এবং ডিজাইনও তারেক রহমানের করা।” শীর্ষক কোনো মন্তব্য রুহুল কবির রিজভী করেননি। প্রকৃতপক্ষে, রিজভীকে জড়িয়ে কোনো তথ্য প্রমাণ ছাড়াই এই ভুয়া মন্তব্য প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে, আলোচিত দাবির পক্ষে মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। তিনি এমন মন্তব্য করলে তা  গণমাধ্যমে প্রকাশ হতো। এছাড়া, রুহুল কবির রিজভীর সাম্প্রতিক কোনো বক্তব্য বা সাক্ষাৎকারেও আলোচিত মন্তব্য করার কোনো প্রমাণ মেলেনি। 

পরবর্তী অনুসন্ধানে দেখা যায়, “Gupto Television” নামের একটি সার্কাজমধর্মী ফেসবুক পেজ থেকে দাবিটির সূত্রপাত। পেজটি গত ২১ এপ্রিল একটি ফটোকার্ড আকারে দাবিটি প্রচার করে, যা পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এর বায়োতে উল্লেখ রয়েছে, “This is Gupto TV | একটি Satire & Parody platform. All contents are for entertainment purpose only | আমাদের কনটেন্ট হাস্যরস, ব্যঙ্গ ও প্যারোডির মাধ্যমে উপস্থাপিত হয়, যার উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন।” এছাড়া, পেজটিতে পূর্বেও এ ধরনের একাধিক তথ্য-প্রমাণহীন ও সার্কাজমধর্মী পোস্ট () প্রকাশ করা হয়েছে।

সুতরাং, রুহুল কবির রিজভী “পদ্মা সেতুর স্বপ্ন সর্বপ্রথম দেখেছিলেন তারেক রহমান এবং ডিজাইনও তারেক রহমানের করা।” শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

  • Gupto Television – Facebook Post 
  • Rumor Scanner’s own analysis
ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!