বৃহস্পতিবার ভোরে দেশটির ইপুহ জেলার তেলুক ইন্তানের কাছে তামান লেজেন্ডা ফেজ ৩ শেয়ার্ড হাউসের পেছনে একটি জঙ্গলে বাংলাদেশি শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
পেরাক পুলিশের প্রধান দাতুক আজিজি মাত আরিস বলেছেন, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয় একটি জঙ্গলে ২৭ বছর বয়সী বাংলাদেশি এক নির্মাণ শ্রমিকর লাশ পাওয়া যায়। লাশটি উদ্ধারের পর জানা যায়। নিহতের তিন সহকর্মীও নিখোঁজ। নিহত ব্যক্তি বুধবার রাত সাড়ে ৮টার দিকে তার সহকর্মীদের সঙ্গে রাতের খাবার খেয়েছেন ও একসঙ্গে জামাতে নামাজ আদায় করেছেন।
.png)
তিনি আরো বলেন, পুলিশ সন্দেহভাজন তিন বাংলাদেশিকে আটক করেছে। ঘটনার পেছনের উদ্দেশ্য শনাক্ত করতে তিনটি মোবাইল ফোনও জব্দ করেছি। পুলিশ এই হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র শনাক্ত করেছে।
এদিকে, তিন বাংলাদেশিকে ৭ দিনের রিমান্ডে রাখার অনুমতি দিয়েছে তেলুক ইন্টান ম্যাজিস্ট্রেট আদালত।