ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

আমিরাতে বাস উল্টে বাংলাদেশি শিশু নিহত

প্রবাস জীবন ডেস্ক
প্রকাশিত: ১৮:০০, ২৯ আগস্ট ২০২৪
আমিরাতে বাস উল্টে বাংলাদেশি শিশু নিহত
নিহত শিশু সায়ান- ফাইল ফটো

সংযুক্ত আরব আমিরাতে সড়কে বাস উল্টে ৮ বছর বয়সী এক বাংলাদেশি শিশু নিহত হয়েছে। এ দুর্ঘটনায় সায়ানের ছোট ভাই সাইফানসহ ১১ জন আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।

নিহত সায়ান চট্টগ্রামের ফটিকছড়ির হানিফ সুমনের সন্তান।

Advertisement

সায়ানের পরিবার জানায়, তারা বাংলাদেশে গ্রীষ্মের ছুটি কাটিয়ে গত ১৬ আগস্ট আমিরাতে ফিরে যান। ২৭ আগস্ট স্কুল খোলা হলে অন্য শিক্ষার্থীদের সঙ্গে বাসে করে সায়ান ও তার ভাই সাইফান স্কুলের উদ্দেশে রওনা হয়। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই সায়ানের মৃত্যু হয়।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, দ্রুতগতি এবং চালকের অমনোযোগী হওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, গাড়িতে ১২ জন শিক্ষার্থী ছিল।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!