ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

সৌদিতে বিদ্যুৎস্পৃষ্টে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক
প্রকাশিত: ১৬:২৪, ২৭ মে ২০২৪
সৌদিতে বিদ্যুৎস্পৃষ্টে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
ফাইল ফটো

সৌদি আরবের রিয়াদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বাংলাদেশি যুবক মারা গেছেন। স্থানীয় সময় রোববার দুপুরে রিয়াদ শহরের একটি বিল্ডিংয়ে এসি মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা মারা যান।

নিহতরা হলেন- কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের হাজী বাড়ির সাত্তার মিয়ার ছেলে সাফিকুল মিয়া (৩২) ও একই এলাকার বাওয়াল বাড়ির আওয়াল মিয়ার ছেলে মোজাহিদ (২৬)।

তাদের রুমমেট সূত্রে জানা গেছে, সাফিকুল মিয়া ৭ বছর আগে কাতার যান। বছর দুয়েক আগে দেশে আসেন। ২ সপ্তাহ আগে সাফিকুল সৌদি আরবের রাজধানী রিয়াদে পাড়ি জমান। আর মোজাহিদ আড়াই বছর আগে রিয়াদে যান। 

Advertisement

একই এলাকার হওয়ায় মোজাহিদ ও সাফিকুল রিয়াদ শহরের ইশারা ডাইরেক্টর এলাকায় একসঙ্গে থাকতেন। কাজও একসঙ্গে করতেন বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: প্রবাসী
লিংক সফলভাবে কপি হয়েছে!