ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

আগরতলায় অনুপ্রবেশকারী সন্দেহে ২ বাংলাদেশি গ্রেফতার

প্রবাস জীবন ডেস্ক
প্রকাশিত: ২১:৪৮, ২২ মে ২০২৪
আগরতলায় অনুপ্রবেশকারী সন্দেহে ২ বাংলাদেশি গ্রেফতার
ছবি: সংগৃহীত

ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলার রেলওয়ে স্টেশন থেকে অনুপ্রবেশকারী সন্দেহে দুই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন নার্গিস আক্তার ও মেহেদী হাসান। তাদের বাড়ি বাগেরহাট।

বুধবার আগরতলা রেলস্টেশনের জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস দাস জানান, রেলওয়ে প্রটেকশন ফোর্স (আরপিএফ) ও গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) দুজনকে আটক করেছে।

তিনি আরো জানান, নিয়মিত তল্লাশির সময়ে স্টেশনের এক নম্বর প্লাটফর্মে সন্দেহভাজন এক পুরুষ ও এক নারীকে দেখতে পায় পুলিশ। তারা দিল্লিগামী ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। তাদের কাছে বৈধ কাগজপত্র রয়েছে কি না সে সম্পর্কে জানতে চাওয়া হয়। কিন্তু তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, দুজন বাংলাদেশের নাগরিক। তখন তাদের গ্রেফতার করা হয়।

Advertisement

গ্রেফতার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান ওসি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!