ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

আরব আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪১, ২৪ এপ্রিল ২০২৪
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
মুহাম্মদ আবু সাইয়্যিদ- ফাইল ফটো

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় মুহাম্মদ আবু সাইয়্যিদ (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

সোমবার (২২ এপ্রিল) আবুধাবি সিটিতে এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা বুড়িচং উপজেলার ময়নামতি বাজারের বদুপাড়ার মুহাম্মদ হানিফের ছেলে। তিন ভাইবোনের মধ্যে নিহত আবু সাইয়্যিদ ছিলেন সবার ছোট। আবু সাইয়্যিদ আড়াই বছর আগে আমিরাতে গিয়েছিলেন বলে জানান তার স্বজনরা।

Advertisement

জানা গেছে, আবু সাইয়্যিদ আবুধাবির শিল্প নগরী মোছাফ্ফার লেবার ক্যাম্পে থাকতেন। সেদিন বন্ধুদের সঙ্গে গভীর রাতে সিটিতে ঘুরতে যায়, সেখান থেকে ফেরার পথে ড্রাইভার ওভার স্পিডে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনার শিকার হয়। এ ঘটনায় ড্রাইভারকে গ্রেফতার করেছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: আরব আমিরাত
লিংক সফলভাবে কপি হয়েছে!