ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

ইতালিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু

প্রবাস ডেস্ক
প্রকাশিত: ১৭:০৭, ৪ ফেব্রুয়ারি ২০২৪
ইতালিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু
আলমগীর হাওলাদার- ফাইল ফটো

ইতালির নেপোলি শহরে স্ট্রোক করে আলমগীর হাওলাদার (৪০) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। 

বাংলাদেশের স্থানীয় সময় শনিবার দুপুর ২টার দিকে ইতালির নেপোলি শহরে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

জানা গেছে, দুই বছর আগে লিবিয়া হয়ে ইতালি পাড়ি জমান আলমগীর। ইতালির নেপোলি শহরে তিনি কাজ করতেন। শনিবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তার মৃত্যু হয়।

Advertisement

আলমগীর হাওলাদার নড়িয়া উপজেলার বিঝারি ইউনিয়নের দিগম্বরপট্টি এলাকার মৃত নুরু হাওলাদারের ছেলে। মৃত্যুর সময় স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন তিনি।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ইতালি
লিংক সফলভাবে কপি হয়েছে!