দেশটির রাজধানী লিসবনের স্থানীয় সাও যোজ হাসপাতালে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্থানীয় অধিবিলাস মসজিদের দ্বিতীয় ইমাম প্রবাসী বাংলাদেশি শাহেদ আহমেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিবেশী সূত্রে জানা গেছে, আবুল কালাম আজাদ গাড়ি চালানো অবস্থায় ব্রেন স্ট্রোক করেন। পরে গত ১৬ দিন যাবত তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালে চিকিৎসা শুরুর দিন থেকে তার অবস্থা সংকটজনক ছিল এবং তিনি কোমায় ছিলেন।
.png)
আরো জানা গেছে, পর্তুগালে স্ত্রী ও তিন সন্তান নিয়ে বাস করতেন কালাম আজাদ। তার মরদেহ বিষয়ে অধিবিলাসে বাংলাদেশ কমিউনিটির লোকজন যোগাযোগ করছেন। তার মরদেহ পর্তুগালে দাফন করা হবে।