ক্লুয়াং পুলিশ প্রধান বাহরিন নোহ বলেন, মোহাম্মদ সবুজ একটি সুপার মার্কেটে কাজ করতেন। তার মাথায় ও ঘাড়ে ক্ষত রয়েছে।
তিনি আরো বলেন, প্রধান সন্দেহভাজন ঐ যুবকের রুমমেট জালানকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তিনি এ ঘটনার দায় স্বীকার করে জানান, ঘুমে ব্যাঘাত ঘটানোয় তিনি রাগান্বিত ছিলেন।
.png)
পুলিশ জানিয়েছে, অন্য কক্ষে বসবাসকারীরা সকাল ৮টায় কাজ করতে যাওয়ার সময় জানতে পারে যে ভিকটিম মারা গেছে।
এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করলে দূতাবাসের প্রেস সচিব সুফি আব্দুল্লাহিল মারুফ বলেন, অফিসিয়ালি কোনো তথ্য এখনো দূতাবাস পায়নি।