শুক্রবার রাত ১০টার দিকে ঘাটুরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুষ্পিতা আক্তার মারা যায়। শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মৃত পুষ্পিতা আক্তার (১৫) উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর (মধ্যপাড়া) এলাকার কাতার প্রবাসী কাঞ্চন মিয়ার মেয়ে। সে উপজেলার পদ্মফুল মহিলা মাদরাসার ৭ শ্রেণির শিক্ষার্থী ছিল।
.png)
নিহতের চাচা আলফাজ উদ্দিন জানান, কয়েকদিন যাবত মাদরাসায় যাচ্ছিলো না পুষ্পিতা। তা নিয়ে মা-মেয়ের মধ্যে রাগ-অভিমান হয়। তারপর পুষ্পিতা মায়ের সঙ্গে অভিমান করে বিষাক্ত ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া ঘাটুরা মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১০টার দিকে পুষ্পিতা মারা যায়।
সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক মাদরাসা শিক্ষার্থী মারা গেছে। মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।