ঢাকা,  শুক্রবার   ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

বাংলাদেশে সোনাক্ষী সিনহা! (ভিডিও)

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০১, ৫ এপ্রিল ২০১৯
বাংলাদেশে সোনাক্ষী সিনহা! (ভিডিও)
সোনাক্ষী সিনহা

সোনাক্ষী সিনহা। ‘দাবাং’ গার্লখ্যোত এ অভিনেত্রী অভিষেকের পর থেকেই রোমান্টিক ধাচের সিনেমা করলেও সম্প্রতি অ্যাকশনধর্মী সিনেমায় নজর দিচ্ছেন। আর সে কারনেই শারীরিক কসরতও করছেন নিয়মিত। 

শুরু থেকে একটু মুটিয়ে গেলেও সম্প্রতি বেশ ফিট হিসেবেই পর্দায় ধরা দিয়েছেন তিনি। এবার সেই ফিগারেই বাংলাদেশি জুস প্রাণ ফ্রুটোর বিজ্ঞাপনের মডেল হয়ে হাজির হয়েছেন ভক্তদের সামনে। আর এই বিজ্ঞাপনের মধ্য দিয়েই প্রথমবারের মতো কোনো বলিউড তারকা বাংলাদেশি পণ্যের মডেল হলেন।

কিছুদিন ধরে সোনাক্ষি সিনহার প্রাণ ফ্রুটো’র এই বিজ্ঞাপনটি ইন্ডিয়ান বিভিন্ন চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) থেকে বিজ্ঞাপনটি বাংলাদেশের বিভিন্ন চ্যানেলেও প্রচার হতে দেখা যায়।

সোনাক্ষির উপস্থিতিতে ৫২ সেকেন্ডের এ বিজ্ঞাপনটি প্রাণ ফ্রুটো’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার। জিঙ্গেলনির্ভর এই বিজ্ঞাপনটি মাস্তিতে ভরপুর।

বাংলাদেশে প্রাণ ফ্রুটোর বিজ্ঞাপনটি করে রাউডি রাঠোড়, হিম্মতওয়ালা, লুটেরা ছবির এ নায়িকা নিজেও উচ্ছ্বসিত। সোনাক্ষির ভেরিফায়েড ফ্যান পেজ এর কাভার ফটোতে এ বিজ্ঞাপনের একটি ছবি দিয়ে রেখেছেন তিনি। ভারতীয় এক নির্মাতা নির্দেশনা দিয়েছেন বিজ্ঞাপনটির। শুটিংও হয়েছে ভারতে।

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!