ঢাকা,  শুক্রবার   ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

বিরতি ভেঙে ব্যস্ততায় মিলা 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৬, ৬ মার্চ ২০১৯
বিরতি ভেঙে ব্যস্ততায় মিলা 
ছবি: সংগৃহীত

জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলা পারিবারিক টানাপোড়নে অনেকখানি ভেঙে পড়েন। মিডিয়া থেকে প্রায় সরে দাঁড়িয়েছিলেন। গানের অনুষ্ঠানগুলোতেও নিয়মিত দেখা যেত না তাকে। তাই ভক্তদের অনেকেই ধরে নিয়েছে তিনি বোধহয় গান থেকে পুরোপুরি বিরতি নিয়েছেন। কিন্তু না। আবারো ফিরছেন মিলা। হাতে রয়েছে বেশ কিছু প্রোগ্রাম। 

বুধবার এমনটিই জানিয়েছেন মিলার ব্যান্ডের কির্বোডিস্ট সৌরভ দাস। তিনি বলেন, দর্শকদের আবারো সুরের মায়াজালে বন্দী করতে চলতি মাস থেকে এপ্রিল পর্যন্ত ধামাকা পারফর্মেন্স করতে আসছেন মিলা। এরইমধ্যে তিনি বেশ কিছু স্থানে স্টেজ শোতে অংশ নেন। এর মধ্যে গত ৫ জানুয়ারি টাংগাইলে ও সোমবার গাজীপুর জেলা স্টেডিয়ামে ‘হিরো স্বাধীন বাংলা’ কনসার্টে অংশ নেন তিনি। এসব কনসার্টে গানে গানে তার পারফর্মও ছিলো চোখ ধাঁধানো। 

সৌরভ দাস আরো বলেন, মার্চের ১১ তারিখে মিলা বরিশালের বেলস পার্ক, ১৫ তারিখে চট্টগ্রামের আমবাগান মাঠ, ১৯ তারিখে কুমিল্লার টাউন হল, ২৩ তারিখ ময়মনসিংহের জয়নুল আবেদীন পার্ক, ২৬ মার্চ  খুলনার শিববাড়ী, ২৯ তারিখ রাজশাহী স্টেডিয়াম এবং এপ্রিলের ২ তারিখে রংপুর ইউনিভার্সিটিতে পারফর্ম করবেন।

মিলার প্রথম একক অ্যালবাম ‘ফেলে আসা’ প্রকাশ হয় ২০০৬ সালে । ২০০৮ সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় একক অ্যালবাম ফুয়াদ ফিচারিং ‘মিলা চাপ্টার-২’। এই অ্যালবামটির গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ছিলেন ফুয়াদ আল মুক্তাদির। ২০০৯ সালে প্রকাশিত হয় তার তৃতীয় অ্যালবাম ‘রি-ডিফাইন্ড’। এরপর ২০১৫-তে ‘নাচো’ শিরোনামের গানের অডিও-ভিডিও দিয়ে তাক লাগিয়ে দেন তিনি।

ডেইলি বাংলাদেশ/এনএ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!