ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

অর্জুনের প্রতি ভালবাসা স্বীকার করলেন মালাইকা!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৪০, ২৭ ফেব্রুয়ারি ২০১৯
অর্জুনের প্রতি ভালবাসা স্বীকার করলেন মালাইকা!
মালাইকা আরোরা এবং অর্জুন কাপুর

মালাইকা আরোরা এবং অর্জুন কাপুরের সম্পর্কের জল্পনা বলিউডে নতুন নয়। অর্জুন প্রকাশ্যেই স্বীকার করেছেন তিনি প্রেমের সম্পর্কে রয়েছেন। যদিও মালাইকার নাম এদিন বলেননি তিনি। আর মালাইকাও এতদিন চুপ করে ছিলেন। এবার প্রকাশ্যেই অর্জুনের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে নিলেন নায়িকা।

সম্প্রতি করন জোহরের শো-এ হাজির হয়েছিলেন মালাইকা। সঙ্গে ছিলেন কিরণ খের এবং বীর দাস। অ্যাওয়ার্ড এপিসোড উপলক্ষে উপস্থিত ছিলেন এই তিন সেলিব্রেটি। সেখানে করন জোহর জানতে চান, সেরা পুরুষ পারফর্মার কে? কিরণ সঙ্গে সঙ্গে উত্তর দেন, আমি বলব অর্জুন কাপুর। তার পরই মালাইকা হেসে বলেন, আমি অর্জুনকে পছন্দ করি। এভাবে হোক বা অন্যভাবে…।  

এর আগে মালাইকা ‘এএম’ অর্থাৎ তার এবং অর্জুনের নামের আদ্যক্ষর খোদাই করা লকেট পরে প্রকাশ্যে এসেছেন। পার্টি হোক বা ডিনার ডেট- বহুবার একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন অর্জুন-মালাইকা। এমনকি মিলানে তারা একসঙ্গে বেড়াতেও গিয়েছিলেন বলে জানা গিয়েছে।

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!